ধামরাইয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:49 PM , August 21, 2022 ঢাকার ধামরাই পৌর আওয়ামীলীগের উদ্যোগে গত শুক্রবার পৌর সভা যাত্রাবাড়ি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সিআইপি), নূরুল ইসলাম, এ্যাডভোকেট তারেক রহমান, মাহাতাব আলম,যুব লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক সুজন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন পাঠান,ছাত্রলীগের নেতা হাবিব ও পিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: