রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:57 AM , August 18, 2022 রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ার একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগে।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকালে মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেয়ার রাজধানীবিষয়: