চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:49 PM , August 16, 2022 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হল আগস্ট ২০২২ খ্রিঃ এর কল্যাণ সভা। পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে প্রারব্ধ সভায় সিএমপি কমিশনার মহোদয় সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। সর্বোত্তম পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে নগরকে উন্নতর ও অধিক নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন সম্মানিত কমিশনার। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের গুণগত মানের বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় গত কল্যাণ সভায় উত্থাপিত সমস্যার সমাধানকল্পে গৃহীত পদক্ষেপের বিষয়ে অবহিত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) জনাব মোহাম্মদ হানিফ। সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী কন্সটেবল মোঃ শাহ আলম সরকার, কন্সটেবল মোঃ কামাল উদ্দিন ভূইয়া, কন্সটেবল মোঃ মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার। এছাড়াও সভায় সিএমপি কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে ৩৩ জন পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার চট্টগ্রামবিষয়: