সেনবাগে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সামু গ্রেফতার

প্রকাশিত: 7:27 PM , August 8, 2022

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগের কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সামছুল হক সামু (৪০)কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

সেনবাগ থানা পুলিশ কর্তৃক বিশেষ ক্ষমতা আইনে, ভাংচুর, রাস্তা অবরোধ ও বিস্ফোরক মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামী সামু। রোববার দিবাগত গভীর রাতে সেনবাগ থানার এসআই শ্রীবাস পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে উপজেলার শায়েস্তানগরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)ইকবাল হোসেন পাটোয়ারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান সামুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে।
আদালত কর্তৃক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

Loading