চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তির মৃত্যু মোহাম্মদ মানিক হোসেন মোহাম্মদ মানিক হোসেন প্রকাশিত: 4:01 PM , August 7, 2022 চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, গত ৬ আগস্ট দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজারের পূর্বপাশে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ধার হতে সড়ক দূর্ঘটনায় নিহত এ মরদেহ উদ্ধার করা হয়।থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্ত করে পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। শেয়ার সারা দেশবিষয়: