এসব দেখবে কে? নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:56 AM , July 4, 2020 মহসীন কাজীচট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত। প্রথম লকডাউনের পর থেকে এলাকাটির ১৫/১৬ টি হোটেল রেস্টুরেন্টের মধ্যে সবগুলোই বন্ধ। স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে সবার ব্যবসা লাঠে উঠলেও কয়েকদিন ধরে খোলা রেখে ব্যবসা শুরু করেছে কুটুমবাড়ি নামের একটি রেস্টুরেন্ট। শুক্রবার সন্ধ্যায় তিন ফ্লোরের হোটেলটিতে দেখা যায় স্বাভাবিকের মতো আড্ডা দিয়ে খাচ্ছে মানুষ। কাস্টমারের বেশির ভাগই তরুণ তরুণী। মাস্ক ব্যবহার কিংবা সামাজিক দুরত্বের বালাই নেই। ভাবসাবে মনে হচ্ছিল পরিস্থিতি পুরো স্বাভাবিক। বাইরে থেকে এ দৃশ্য দেখে হঠাৎ আমার মনে চকবাজার তো রেড জোন।মনে মনে ভাবলাম এসব দেখার কি কেউ নেই? শেয়ার সোশ্যাল মিডিয়াবিষয়: