ডবলমুরিংয়ের জালাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:57 PM , July 31, 2022 নগরীর ডবলমুরিংয়ের জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় দুজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- কামাল হোসেন ও মো. রাসেল।একই রায় মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন- সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া। আজ রোববার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন।আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ নেন। তিনি আও বলেন, ২০১৬ সালের ২০ অক্টোবর ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ মে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।এরপর ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। শেয়ার চট্টগ্রামবিষয়: