যাত্রাবাড়ী ইউলুপের কাছে বাস উল্টে আহত ১৫

প্রকাশিত: 12:01 PM , July 22, 2022

ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার এসআই নাদিম মুন্সী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, “নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বন্ধন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়েছি। তবে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিয়েছিল বলেও শোনা যাচ্ছে।”

দুর্ঘটনায় এক নারীর হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।এসআই নাদিম বলেন, “১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সেখানে ১৫ জনের মত চিকিৎসার জন্য গেছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।”

Loading