দুই সেতুর উদ্বোধন সেপ্টেম্বরে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:39 PM , July 12, 2022 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরেই বহুল প্রতীক্ষিত নড়াইলের কালনা ও পিরোজপুরের বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, যারা আজ সরকারের সমালোচনা করছে, তারা একটা কাজ দেখাক যেটা জনগণের কোনো ধরনের দুর্ভোগ লাঘবে কাজে এসেছে। কোথাও তাদের দৃশ্যমান কোনো প্রকল্প নেই।চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথমভাগের নির্মাণকাজ শেষ হতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।করোনা নতুন করে বাড়ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে সেগুলোকে দ্রুত মেরামত করতে হবে।সেতু মন্ত্রী বলেন, এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো, সড়কের জন্য কোনো যানজট হয়নি। যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে।এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার বাংলাদেশবিষয়: