কক্সবাজার সৈকতে ভেসে এলো দুই শিশুর মরদেহ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:32 PM , July 5, 2022 কক্সবাজার সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাত ১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করেন বিচকর্মীরা।সংবাদমাদ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম। নিহতরা হলো শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে জোয়ার আসে। সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এই দুই শিশু জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাত ১২টার পরে দুই স্থান থেকে দুজনের মরদেহ পাওয়া যায়।তিনি জানান, দুই শিশুকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেয়ার কক্সবাজারবিষয়: