চট্টগ্রামে কাউন্সিলরের পুত্রবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: 3:45 PM , July 2, 2022

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনুমা ফেরদৌস কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তবে কাউন্সিলরের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।

তবে ছেলের পরিবারের দাবি এটি আত্মহত্যা। লাশের সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Loading