অনির্বাণ উন্নয়ন সমিতির নির্বাচন ২০২২,সভাপতি বাদশা, সম্পাদক হোসেন মাস্টার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:12 PM , June 27, 2022 আশুলিয়ার আওয়ামী পরিবারের সংগঠন অনির্বাণ উন্নয়ন সমিতির ২০২২-২০২৫ অর্থবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সভাপতি পদে পুনরায় আনোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক পদে পুনরায় হোসেন আলী মাস্টার নির্বাচিত হয়েছেন । ২৭ জুন সোমবার বেলা ১১ টায় আশুলিয়ার বাসাইদ (দোসাইদ) এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট নির্বচন কমিশনের তত্ত্বাবধানে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বাদশা হাজী মুখলেছুর রহমান হাজী নুরুল ইসলাম মোল্লা মোঃ জহির উদ্দিন । ভিডিও লিংক কমিটির নির্বাচিতদের নাম ঘোষণার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোঃ জহির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান । আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন । আলোচনা সভা শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।কার্যনির্বাহী কমিটির জন্য নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন শামীম মোহাম্মদ আব্বাস আলী খান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল কোষাধ্যক্ষ মোঃ আলমাস উদ্দিন দপ্তর সম্পাদক মোঃ আব্দুল করিম প্রচার সম্পাদক মোঃ হাসমত উল্লাহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সুরত আলী সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলামকার্যকরী কমিটির জন্য নির্বাচিত সদস্যরা হলেনমোঃ আবুল হাসেম হাসি সেলিনা হোসেন নার্গিস ইসলাম বন্যা মোঃ জাকির হোসেন কাজী শাহজাহান মোহাম্মদ ফজলুল করিম কালু মোহাম্মদ লুৎফর রহমান ।নবনির্বাচিত সদস্যরা চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ শেষে ২০২২-২০২৫ অর্থ বছরের সাংগঠনিক দায়ভার বুঝে নিবেন।পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার বলেন , অনির্বাণ উন্নয়ন সমিতি একটি আওয়ামী পরিবারের সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনা দীপ্ত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণকারী ব্যক্তিবর্গদের নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি । আশুলিয়ার আওয়ামী লীগ পরিবারগুলোকে এক সূত্রে বেঁধে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বসময় ঐক্যবদ্ধ রাখার প্রধান মাধ্যম হলো আমাদের এই অনির্বাণ উন্নয়ন সমিতি । বিগত দিনগুলোতে সংগঠনকে সমৃদ্ধশীলগতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি । সমিতির সদস্যরা এবং উপদেষ্টারা মিলে আমাকে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে এ জন্য আমি কৃতজ্ঞ, আমি সবার কাছে দোয়া চাই আমি যেন এই গুরু দায়িত্ব যথাযথ পালন করে যেতে পারি । শেয়ার অন্যান্যবিষয়: