প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:27 AM , June 22, 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ বুধবার (২২ জুন)।সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।এদিকে, গতকাল মঙ্গলবার বন্যাকবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। শেয়ার জাতীয়বিষয়: