সিলেটে দু’টি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:07 PM , June 21, 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (২১ জুন) তিনি হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেন।শেখ হাসিনা সকালে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে অপরাহ্নে প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন।তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র:) এর মাজার পরিদর্শন করেন। তিনি সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। শেয়ার জাতীয়বিষয়: