ধামরাইয়ে গ্যাসসহ নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদ ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 12:32 PM , June 13, 2022 ধামরাইয়ে গ্যাসসহ নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদ ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশঢাকার ধামরাই উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে গ্যাসসহ নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদ ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ আজ সোমবার ধামরাই বিএনপি পার্টি সামনে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সহ সভাপতি আতিকুর রহামন আতিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজউদদীন, সহ—সভাপতি রকিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান ফিরোজ, ,পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত থাকেন বিএনপির নেতা শফিকুল ইসলাম, মিকাইল, এস এম রুস্তম , হারুনুর রশিদ, খোকন, লুৎফর রহমান,ছাত্রনেতা রবিন প্রমুখ। বক্তরা বলেন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ায় মানুষ অসহায় অবস্থায় দাড়িয়েছে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি অবিলম্বে দিতে হবে। তা— না হলে আরো ও কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন । শেয়ার সারা দেশবিষয়: