ধামরাইয়ে ৪ তলা দুইটি একাডেমিক ভবন উদ্বোধন 

প্রকাশিত: 7:51 PM , May 28, 2022

ঢাকার ধামরাইয়ে  প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ দুইটি  ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক  ভবন উদ্বোধনসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়েছে।
আজ শনিবার এ নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি  রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক পারভীন আক্তারের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আহম্মদ হোসেন,সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্য,শিক্ষক ও ছাত্র -ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর পূর্বে ধলকুন্ড উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

Loading