আমিরাতের নতুন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:33 PM , May 16, 2022 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন।রোববার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।তাঁর নতুন নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।রাষ্ট্রপতি হামিদ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। শেয়ার জাতীয়বিষয়: