গাড়ীর ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:12 PM , May 11, 2022 মিরসরাইয়ে দ্রুতগামী একটি তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় মোমিনুল ইসলাম (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন তিনি।বুধবার (১১ মে) সকালে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র।প্রত্যক্ষদর্শী নিহতের এক আত্মীয় জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে জোরারগঞ্জ এলাকার এক ব্যক্তির জানাযার নামাজ পড়ার উদ্দেশ্যে যান বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম। নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেপয়োরা গতিতে আসা তিশা প্লাটিনাম বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি ও বাসচালককে আটক করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: