ফকির হযরত শাহ্’র কথা সুরে দিলরুবা খানের ‘আহাজারি’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 8:13 PM , April 23, 2022 আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার ফকির হযরত শাহ্’র কথা ও সুরে এবার কিংবদন্তি সংগীতশিল্পী দিলরুবা খান গাইলেন ‘আহাজারি’ শিরোনামে একটি গান। গানটির সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। এটি দিলরুবা খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করা হবে বলে জানান ফকির হযরত শাহ্। তিনি বলেন, দিলরুবা আপার সঙ্গে ইতোমধ্যে বেশ কিছু গান করেছি৷ গানগুলো সর্ব মহলেই বেশ প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের গান ‘আহাজারি’। তবে এটি অন্যান্য গানের থেকে সম্পূর্ণই ব্যতিক্রম। আশাকরি গানপ্রিয় শ্রোতারা এটিকে যথাযথ মূল্যায়ন করবেন। উল্লেখ্য, এসময়ের ব্যস্ত গীতিকার ও সুরকার ফকির হযরত শাহ্। ইতোমধ্যে মিডিয়া পাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। তার গান গেয়েছেন দিলরুবা খান, ফকির শাহাবুদ্দিন, কাজী শুভ, সুমন বাপ্পী, ইমন খান, রাজু মন্ডল, প্লাবন কোরশী ছাড়া আরও অনেকে। শেয়ার বিনোদনবিষয়: