সিনেমার গানে গীতিকার মিলন খানের ব্যস্ততা

প্রকাশিত: 12:19 PM , April 22, 2022

অডিও ভুবন আলোকিত করা বহু মৌলিক কাব্যিক শৈল্পিক ও নান্দনিক ধারার অসংখ্য গানের রচয়িতা গীতিকার মিলন খান। তিনি বর্তমান সময়ে চলচ্চিত্রে গান লেখায় ব্যস্ত সময় পার করেছেন। এ বছরে চলচ্চিত্রের জন্য ১৫টির অধিক গান লিখেছেন বলে এমনটাই জানালেন মিলন খান।

 

তিনি বলেন, অন্য রকম ভিন্ন রকম কথামালা দিয়ে চেষ্টা করেছি গানগুলো সাজাতে, আশাবাদী গানগুলো নন্দিত হবে শ্রোতাদের মন প্রাণ ছুঁয়ে যাবে, ঈদের পর আরও কিছু কাজ শুরু হবে, অধিকাংশ গানই টিটন মামার চমৎকার সুর ও সংগীতে করা হয়েছে। উল্লেখ্য, গত ৩৫ বছরে ক্যারিয়ারে সব মিলিয়ে হাজার খানিক গান লিখেছেন গীতিকার মিলন খান।

 

তার লেখা জনপ্রিয় গানগুলো- ময়না গেয়েছেন আইয়ুব বাচ্চু, ডাইরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি, পাথর কালো রাত গেয়েছেন- তপন চৌধুরী, ভুল গাঙে নোঙ্গর করিস না গেয়েছেন- সৈয়দ আবদুল হাদী, বুকের জমিন- শুভ্রদেব, সাদা কাফনে আমাকে জড়াতে পারবে- রবি চৌধুরী, সেই যে তুমি চলে গেলে- মিতালী মুখার্জি, এই মেয়ে- আসিফ আকবর, নিতাইগন্জে জমছে মেলা- ডলি সায়ন্তনীসহ আরও অনেক।

Loading