ধামরাইয়ে আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ , এপ্রিল ১৭, ২০২২

 

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউপি আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত শনিবার সোমভাগ সরকারি প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সোমভাগ ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয়ে এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ , বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র গোলাম কবির,ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন,সোহানা জেসমিন, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন,বালিয়ার সাবেক চেয়ারম্যান আহমদ আলী ওপৌর কাউন্সিলর আরিফ ও গার্লেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা জন্য আহবান করেন।

Loading