ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 6:03 PM , April 9, 2022

 

ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার ভাড়ারিয়া বাস স্ট্যান্ডেঅনুষ্ঠিত হয় হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগের—সভাপতি শাহ আলম সভাপতিত্বে ও যুবলীগের নেতা মানসুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন। আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তারেক হোসেন, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি,যুবলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারন সম্পাদক সানাউল হক সুজন ও যুবলীগ নেতা জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় এলাকার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Loading