বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মোহনগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: 3:57 PM , April 9, 2022

সুস্থির সরকার॥

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মোহনগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১১টায় মোহনগঞ্জ সদরে জগন্নাথ জিউর অাখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমল সরকার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য, আরও উপস্থিত ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য দিপক কুমার সিংহ, সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক রায়, সাংগঠনিক সম্পাদক সুনীল বিশ্বাস প্রমুখ।

সম্মেলনে অমল সরকার সভাপতি ও বিমল পালকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

Loading