রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

প্রকাশিত: 1:42 PM , April 8, 2022

রাঙামাটির সদর উপজেলার খারিক্ষং এলাকা থেকে প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২)নামে এক ইউপিডিএফ কর্মীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী।

সে গুইছড়ির বাসিন্দার মৃত চিরঞ্জীব তঞ্চ‍ঙ্গ‍্যার পুত্র। পুলিশ ও নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খারিক্ষ‍্যং এলাকার গুইছড়িতে নানিয়ারচর জোনের অধীনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রশান্ত তঞ্চঙ্গ্যার নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ২ টি এম‍্যুনেশন, ৪টি নোটবুক, জাতীয় পরিচয়পত্রের কপি, করোনা ভ‍্যাকসিন কার্ডের কপি, ওয়াকিটকি সেট-১টি, ২ টি মোবাইল ফোন, ২টি চাঁদার রসিদের বই পাওয়া গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সে আঞ্চলিক দলের ইউপিডিএফের সক্রিয় কর্মী হয়ে চাঁদাবাজি, খুনের সাথে লিপ্ত ছিল।

এদিকে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, খারিক্ষং থেকে একজনকে অস্ত্রসহ আটক হওয়ার খবর পেয়েছি।

Loading