তালেবানের প্রতি বালিকা বিদ্যালয় খুলে দেয়ার আহ্বান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , মার্চ ২৫, ২০২২ যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে বালিকা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেয়ার তালেবানের সিদ্ধান্তের বৃহস্পতিবার নিন্দা জানিয়েছে। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেন।কট্টরপন্থী এ ইসলামি সংগঠনকে তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান তারা। খবর এএফপি’র।ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধির দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, তালেবানের বুধবারের এ সিদ্ধান্ত জাতীয় কমিউনিটিতে একজন সম্মানিত সদস্য হওয়ার আফগানিস্তানের উচ্চাকাক্সক্ষা এবং এ গ্রুপের ন্যায্যতা পাওয়ার সম্ভাবনাকে ক্ষতি করবে।পশ্চিমা বিশ্বের দেশগুলোর দেয়া ঐ বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের এমন পদক্ষেপ আফগান জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেয়া তাদের সরকারি আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে।’তারা এমন সিদ্ধান্ত থেকে জরুরি ভিত্তিতে সরে আসতে তালেবানের প্রতি আহ্বান জানান। তাদের এ ধরনের সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষতিকর হবে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয়ায় গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখল করে।এতে আরো বলা হয়, এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে তা সামাজিক সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আফগানিস্তানের সম্ভাবনার অনেক ক্ষতি হবে। শেয়ার আন্তর্জাতিকবিষয়: