সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:45 PM , March 19, 2022 সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৯ মার্চ) এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আবদুল হামিদ। আরেক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহাবুদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও।এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।জানা গেছে, কয়েক বছর ধরে সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সাহাবুদ্দীন আহমদ গুরুতর অসুস্থ হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। শেয়ার আমরা শোকাহতবিষয়: