চট্টগ্রামে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ , মার্চ ৭, ২০২২ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ০৮ শতাংশ। এ সময় করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫ জন মহানগর এলাকার ও ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৫৫ জন। মারা ১ হাজার ৩৬২ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: