আনোয়ারায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:30 PM , March 6, 2022 চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী আশরাফ (৬৮) মৃত্যুবরণ করেছেন।ঢাকার বেসরকারি হাসপাতাল সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ফাউন্ডেশন হাসপাতালে শনিবার রাত ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমের ভাইপো ডা. মাহবুবুর রশীদ জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। বিশেষ করে তিনি কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাত ৮টার দিকে হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি।রোববার মাগরিবের নামাজের পর মরহুমের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।উল্লেখ্য, তিনি গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। -যুগান্তর শেয়ার চট্টগ্রামবিষয়: