মির্জাপুরে মাদক ব্যবসায়ী নারীর ১ বছরের কারাদন্ড এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 3:34 PM , March 5, 2022 টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক ব্যবসার সাথে জড়িত এক নারীকে আটক করে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।আজ (০৫ মার্চ ২০২২ খ্রিঃ) শনিবার সকাল ১১:৪৫ ঘটিকায় মির্জাপুর উপজেলার গোড়াই জয়েরপাড়া এলাকায় মাদক আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী মোছাঃ হাজেরা বেগম(৪৫),স্বামীঃ ফরহাদ আলী সাং গোড়াই জয়ের পাড়াকে মোবাইল কোর্ট পরিচালনা করে ০১বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।মির্জাপুর উপজেলার এসিল্যান্ড মোঃ জোবায়ের হোসেন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শেয়ার টাঙ্গাইলবিষয়: