সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: 5:44 PM , February 17, 2022

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে সান্তাহার জংশন স্টেশনের অদূরে প্রান্নাথপুর গ্রামের সামনে।

নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বেগম (২৩) ও তার মেয়ে ৫ বছর বয়য়ের শিশু নুরজাহান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার ১২টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ওই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মা-মেয়ে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্য সাকিউল আযম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

Loading