কৃষক আকবর হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:45 PM , February 16, 2022 লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এ মামলায় অপর ৩ আসামি বেকসুর খালাস পেয়েছেন।বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন, নুর মিয়া, সফিকুর রহমান, মো. তৌহির হোসেন ও মো. রুবেল হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন।খালাস পেয়েছেন ওসমান কবিরাজ, উম্মে হাবিবা সুমাইয়াসহ ৩ জন।আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করে আদালত।রায়ের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশুলী (পিপি) জসীম উদ্দিন জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী মঞ্চুর জিলানী। শেয়ার সারা দেশবিষয়: