বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনার চালক গ্রেফতার

প্রকাশিত: 1:22 PM , February 15, 2022

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনার সিরাজগঞ্জের সলঙ্গা হতে ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। সে ঢাকার আমিন বাজারের বেগুনবাড়ীর জানে আলমের ছেলে।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারী উত্তরবঙ্গ মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে বাবুল প্রামানিকের একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে বেপরোয়া গতীর হানিফ পরিবহনের বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সিএনজি চালকসহ ৫ জন মারা যান। পরে অজ্ঞাতনামা হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবার র‌্যাব-১২ এর কাছে ঘাতক চালককে গ্রেফতারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই প্রেরিক্ষে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি দল সোমবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা হতে চালককে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading