চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি

নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা

প্রকাশিত: 1:36 PM , February 15, 2022

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২০২২ নির্বাচনে বিজয়ী সভাপতি কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

এসময় নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোঃ হাশেম বলেন “মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশের বিজয় চিনিয়ে এনেছিলাম ১৯৭১ সালে। সেই থেকে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সংকল্পবদ্ধ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে আমি আইনজীবীদের স্বার্থ রক্ষার্থে সর্বদা চেষ্টা করে যাব। আমাকে নির্বাচিত করায় সকল বিজ্ঞ আইনজীবী আর বঙ্গবন্ধুর আদর্শে টগবগে এই বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ দক্ষিণ জেলার কর্মীরা যে শ্রম দিয়েছে তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই পেশায় সততার সাথে কাজ করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করি।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি এ্যাডভোকেট শাহাদাত হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ আবু সৈয়দ রোকন,সাধারণ সম্পাদক ওমান শিকদার,মহানগরের সভাপতি এডভোকেট উপল পাল, সাধারণ সম্পাদক জুয়েল,
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ দক্ষিণ জেলার সহ সভাপতি আশরাফুল ইসলাম সায়েম,মোঃ মনজুরুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান রাসেল,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান আবির,প্রচার সম্পাদক জয় দাশ,উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক রুবি আকতার,সদস্য মনিয়া বিনতে সামাদ সহ আরো অনেকে

Loading