ইয়ারপুর ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি মজিবর সাধারণ সম্পাদক মুসা

প্রকাশিত: 1:55 AM , January 28, 2022

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এবারের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিলে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান শাহেদ, ও সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা কাউন্সিল ও ডেলিগেটদের প্রস্তাব ও সমর্থনে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৭জানুয়ারী) বিকেলে ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর ফুটবল খেলার মাঠে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।

এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা মোঃ মোশাররফ হোসেন মুসার সঞ্চালনায় ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি), সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, শাহাবুদ্দিন মাদবর, হাজী মোঃ লিয়াকত আলী দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, দেওয়ান লিয়াত আলী, সদস্য মোঃ কামরুল হাসান শাহিন, হাজী মোঃ জুম্মত আলী দেওয়ান, মোঃ সুমন আহমেদ ভূঁইয়া, আশুলিয়ার থানা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ মাদবর। আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদ প্রার্থী রাজু দেওয়ান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

Loading