সোনার তরী বাসে ডাকাতির ঘটনায় সাভার মডেল থানায় মামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:32 PM , January 18, 2022 বগুড়া থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরি বাসে ডাকাতির ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে।মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম।এর আগে, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল, গাজিপুর ও সাভার এলাকায় মহাসড়কে ডাকাতি সংঘঠিত হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় তিনদিন ঘুরেও কোনো লাভ হয়নি।পরে ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে সোমবার (১৭ জানুয়ারি) সাভার থানা একটি ডাকাতির মামলা নেয়। বাস চালক ও মামলার বাদি মো. পাভেল বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমি মির্জাপুর, সাভার ও সাভার হাইওয়ে থানায় যাই মামলা করার জন্য।কিন্তু কোনোভাবে কোনো থানা মামলা নিতে চায়নি৷ পরে গতকাল রাতে সাভার মডেল থানা মামলাটি নেয়। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, ডাকাতির মামলাটি আমাদের থানায় নথিভুক্ত হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শেয়ার ঢাকাবিষয়: