ধামরাইয়ে পরিবহণ শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: 7:01 PM , January 1, 2022

 

নিরাপদ সড়ক চাই এর ধামরাই উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার পরিবহণ শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঢাকা আরিচা মহাসড়ক ঢুলিপিটায় অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে মানববন্ধন হওয়ার পর নিরাপদ সড়ক চাই এর ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাই এর শাখার সহ সভাপতি আবুল কালাম মিজানুর রহমান, ইমরান হোসেন, সাংগঠিক সম্পাদক ছহিদুল ইসলাম, স্বপ্নডানা সংগঠনের সভাপতি শাহরিয়া ফেরদৌস রানা, অংকুর সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক রনি ও পরিবহণের নেতা আলম প্রমুখ। বক্তারা
বলেন পরিবহণ চালিয়ে শ্রমিকরা কোন রকমে পেটে ভাতে বেচেঁ থাকে। তাদের সন্তানদের পড়ালেখা করা সম্বভ হয় না। তাই বিনা বেতনে পড়া লেখা করার জন্য জোর দাবি জানায়।

 

Loading