ধামরাইয়ে লাক্সারী সু অ্যান্ড ফ্যাশন নামে শো—রুম উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২১

 

আজ শুক্রবার বিকেলে ধামরাইয়ে কিষাণ সুপার প্লাজায় বড় আকারে লাক্সারী সু অ্যান্ড ফ্যাশন নামে শো—রুম উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
লাক্সারী সু অ্যান্ড ফ্যাশন নামে শো রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও কিষাণ প্লাজার মালিক আলহাজ্ব তমিজ উদ্দিন। এসময় উপস্থিত থাকেন লাক্সারী সু অ্যান্ড ফ্যাশন শো—রুমের মালিক আনোয়ার হোসেন, ধামরাই বাজরের বড় মসজিদের খতীব মুফতি আশরাফ আলী , আহলে হাদিস জামে মসজিদের ইমান মো: নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোনতাজ উদ্দিন, উপজেলা সাবেক চেয়ারম্যানের পুত্র কিষাণ, সাংবাদিক নবীন চৌধুরী, মাহমুদ ইকবাল, হুমায়ূন ও পলাশ প্রমূখ। এই শো রুমে দেশী ও বিদেশী সু নারী পুরুষ ও বাচ্চাদের জামা কাপড় রয়েছে।

 

Loading