দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ , ডিসেম্বর ২৩, ২০২১ করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৪ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৮২ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। শেয়ার বাংলাদেশবিষয়: