২৪ ঘণ্টায় মৃত্যুশূন্যচট্টগ্রামে করোনায় সংক্রমণের হার দশমিক ১৭ শতাংশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:30 AM , December 8, 2021 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। এ সময় ১ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১৭ শতাংশ। বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩ জন মহানগরীর বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৪১ জন। মারা গেছেন ১৩৩১ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: