প্রচারণায় নামলেন এমপি পুত্রবধূ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:22 AM , November 26, 2021 কুমিল্লায় নৌকার পক্ষে ব্যাতিক্রমী প্রচারণায় নামলেন মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপির পুত্রবধূ ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর সহধর্মিনী রুহানি আমরিন টুম্পা।গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি উপজেলার গৌরীপুর, বিটেশ্বর, জিংলাতলী ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে অর্ধশতাধিক নারীদের নিয়ে ঘুরে বেড়ান তিনি।এসময় ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।তিনি রুহানি আমরিন টুম্পা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়। শেয়ার কুমিল্লাবিষয়: