আওয়ামীলীগের চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রামগড়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ , আগস্ট ১৪, ২০২৪

(১৩ আগষ্ট) সারাদেশের ন্যায় গন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রামগড় উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে রামগড় বাজারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিশাল মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুলিশ বক্সের সামনে এক সমাবেশে মিলিত হয়।মিছিলে উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া, শেফায়েত উল্যাহ, মোঃ ইব্রাহিম, মহি উদ্দিন হারুন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।মিছিলটি রামগড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ,সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সেক্রেটারি নুর হোসেন নুরু প্রমুখ।বক্তারা বলেন,স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গন হত্যা সংঘটিত করার কারনে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চ করেন। জনশ্রুতি আছে রামগড়ের ইতিহাসে সবচেয়ে বড় মিছিল অনুষ্টিত হয়েছে বলে জানা যায়।

Loading