বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের নির্বাচন ও অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ , নভেম্বর ২০, ২০২১

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নির্বাচন ও অভিষেক সম্পন্ন হয়েছে । চট্টগ্রাম বিভাগীয় ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হলেন লায়ন কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লুবনা হুমায়ুন সুমী। পরে অভিষেক অনুষ্ঠান নতুন সভাপতি লায়ন কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুবনা হুমায়ুন সুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডঃ মুহিতুল আলম, প্রধান আলোচক ছিলেন বিকেএ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক ইস্কান্দার আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বিকেএ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ,কে,এম নূরুল বশর সুজন, কেন্দ্রীয় অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, শিক্ষা সচিব বদরুল ইসলাম কনক, সাংস্কৃতিক সচিব সিকদার আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সচিব এম কে, দাশ,তথ্য ও প্রযুক্তি সচিব কামরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সচিব জাকির হোসেন, কেন্দ্রীয় সদস্য বাবু মৃদুল বড়ুয়া।

Loading