ইউনেস্কোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটিতে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: 2:10 PM , November 11, 2021

ইউনেস্কোর এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বুধবার ইউনেস্কোর সদর দফতরে হাই লেভেল সেগমেন্ট অফ ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে তাঁকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচিত করা হয়েছে। দীপু মনি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

Loading