এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , নভেম্বর ৯, ২০২১ ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।বিচারক ১৮২ পাতার রায়ে দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে উল্লেখ করেন। এছাড়া এস কে সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: