সাংবাদিক কাজলের বিচার শুরু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , নভেম্বর ৮, ২০২১ ডিজিটাল নিরাপত্তা আইনের আলাদা তিন মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।সোমবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-সামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে আভিযোগ গঠন করেন।এর আগে রাজধানীর শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য গেল ২১ অক্টোবর ঢাকার সাইবারট্রাইব্যুনালে দিন ধার্য ছিল। এদিন ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মো. ইকবাল হোসেন অভিযোগ গঠন শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন। শেয়ার আইন-আদালতবিষয়: