ধামরাইয়ে যুব উন্নয়ন দিবসে আলোচনা সভা,চেকও সনদপত্র বিতরণ। নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:33 PM , November 3, 2021 উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে যুব উন্নয়ন দিবসে গত সোমবার আলোচনা সভা যুব ঋণ চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন , সোহানা জেসমিন, ভূমি কমিশনার ইশতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজিব প্রমুখ। আলোচনা সভা শেষে যুব ঋণ চেক ও সনদপত্র বিতরণ করেন স্থানীয় এমপি বেনজীর আহমেদ। শেয়ার সারা দেশবিষয়: