চট্টগ্রামে ট্রিপল মার্ডার: ৮ আসামির যাবজ্জীবন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২১ ২০০৩ সালে চট্টগ্রামের হাটহাজারীতে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার চুড়ান্ত রায় ঘোষণা করেছে আপিল বিভাগ। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সাজা পাল্টে যাবজ্জীবন কারাদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ আসামির মধ্যে তিনজনের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, ২০০৩ সালের ২৬ মে দিবালোকে তিন জনকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় বিচারিক আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর মামলাটি হাইকোর্টে আসলে সবাইকে খালাস দিয়ে দেয়। পরে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ওই আপিলে শুনানি নিয়ে আপিল বিভাগ আজকে চুড়ান্ত রায় ঘোষণা করেছে।মামলা সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ওই সময় সন্ত্রাসীরা আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে ৩ সহোদরকে এলোপাতারি কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই কাজি মফজল মাস্টার ওই সময় ২২ জনকে আসামি করে মামলা করেন। পরে এ মামলায় বিচার চলাকালীন সময়ে একজন মারা গেলে আদালত বাকি ২১ জন থেকে ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, ৮ জনকে যাবজ্জীবন কারদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছর কারাদণ্ড দেয় চট্টগ্রাম আদালত। বাকি ৮ জনকে খালাস দেয়া হয়। শেয়ার চট্টগ্রামবিষয়: