আশুলিয়ায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ , অক্টোবর ২৬, ২০২১

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কিলোমিটার জুড়ে এক হাজার পরিবারের মাঝে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কুটুরিয়া, জহরচন্দ্রা ও বেলমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে অভিযানে তিতাসের প্রায় ৭৫ জন শ্রমিক অংশ নেয়।

প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে ৪ ইঞ্চি ও ২ ইঞ্চি নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস সরবরাহ করেছিলো অসাধু ব্যবসায়ীরা। খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে এসব এলাকার প্রায় আড়াই কিলোমিটার জুড়ে থাকা অবৈধ গ্যাস সংযোগের নিম্নমানের পাইপ উত্তোলন করে এক হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

Loading