নেত্রকোণার ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন পালন

প্রকাশিত: 12:17 PM , September 28, 2021

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে নেত্রকোণার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী উৎসব পালন করা হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার নির্দেশনায় সকাল ১০ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বাস্হ্যবিধি মেনে কেক কাটা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির, যার হাত ধরে আধুনিক দত্ত উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত অভূতপূর্ব উন্নতি সাধিত হয়।তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তোলে ধরেন।এসময় তিনি প্রধানমন্ত্রীর সুদীর্ঘ জীবন কামনা করেন।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক বাবু শংকর সরকার, জুবায়ের হোসেন, মাহমুদা আক্তার,মুক্তা সরকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষিকা বেগম রওশনারা।

Loading