রামগড়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্টান অনু্ষ্টিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:30 PM , September 23, 2021 জেলার রামগড়ে আজ বেলা বারটায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্টিত হয়। পরে বিজয়ীদের নিকট পুরষ্কার বিতরন অনুষ্টান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার এর সন্চালনায় অনু্ষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মজুমদার। প্রধান অতিথি উপস্হিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে পড়ালেখার প্রতি আর ও বেশি মনোযোগী হয়ে পরিবার এবং দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে অতিথি বৃন্দ বিজয়ীদের নিকট পুরস্কার বিতরন করেন। এ সময় আরও উপস্হিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) হারুন উর রশীদ, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফয়জার রহমান, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ। শেয়ার অন্যান্যবিষয়: